বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কবি আল মাহমুদ স্মৃতি পদক- ২০২২ ঘোষণা

কবি আল মাহমুদ স্মৃতি পদক- ২০২২ ঘোষণা

রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার সেবামূলক ও সাহিত্য বিষয়ক সংগঠন “অলিকুঁড়ি নবদূত সাহিত্য সিঁড়ি” তাদের প্রতিষ্ঠা বার্ষিকী-কে সামনে রেখে দুই বাংলার অতি জনপ্রিয়, বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি আল মাহমুদের সৃষ্টি ও স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মানসে “কবি আল মাহমুদ স্মৃতি পদক ২০২২ ” শিরোনামে লেখা আহবান করে। সংগঠনটি আজ কবি আল মাহমুদ স্মৃতি পদক ২০২২ ঘোষণা করেছে।

অলিকুঁড়ি নবদূত সাহিত্য সিঁড়ির সাধারণ সম্পাদক মুজনাঈম রুনী জানিয়েছেন, জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলা সাহিত্যের সম্ভাবনাময় কলম সৈনিক নিলুফার ইয়াসমিন মিলি (কবিতায়), এস এম শাহনূর ( প্রবন্ধ ও গবেষণায়), ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম (গল্পে) এবং আঃ আল-আমিন হোসাইন (উপন্যাসে) -কে কবি আল মাহমুদ স্মৃতি পদক ২০২২ প্রদানের জন্য চূড়ান্ত নির্বাচিত করা হয়েছে।

পুরস্কার হিসেবে থাকবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয়। আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার প্রদানের তারিখ দ্রুতই পরবর্তী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD