বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
করোনার ছোবল: আবদুল হান্নান না ফেরার দেশে

করোনার ছোবল: আবদুল হান্নান না ফেরার দেশে

শেখ মো. কামাল উদ্দিন
ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের মোঃ ইউনুছ মিয়ার স্নেহধন্য চতুর্থ ছেলে, দেলী পাতাইসার হেলথ কমিউনিটি সেন্টারের প্রোভাইডার, কর্মপাগল, সদা হাস্যোজ্জ্বল, সমাজসেবক, দ্বীনদার, খাড়েরা ইউনিয়ন পরিষদের আইসিটি বিভাগের সহযোগী মোঃ আবদুল হান্নান গত ২৫ জুলাই রাত ৯.০০টায় ঢাকার কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড নার্সিং হোম’এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা গ্রহণে আগ্রহী সেবা প্রত্যাশীদের রেজিস্ট্রেশন কার্য সম্পাদনের দায়িত্ব পালন করেছেন। এক পর্যায়ে তাঁর জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা দেখা দিলে করোনা ভাইরাস টেস্টে পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা শুরু করলেও এক পর্যায়ে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি হন। কোন অবস্থাতেই অগ্রগতি না হয়ে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ভাগ্যের নির্মম পরিহাস! বিগত ২৫ জুলাই রাত সাড়ে ন’টায় মজান রবের ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৬ জুলাই সোমবার বাদ জোহর দেলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD