বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
কল্যাণকাঠি আবাসনে অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই

কল্যাণকাঠি আবাসনে অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি সদর উপজেলার কল্যাণকাঠি আবাসন প্রকল্পে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর মালামালসহ পুড়ে ছাই হয়েগেছে।

রোববার (২০মার্চ) দুপুরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে গেছে আবাসনে আশ্রয় নেওয়া ভূমিহীন হতদরিদ্র পরিবারগুলো। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ফায়ার সার্ভিস ও আবাসনের বাসিন্দারা বলেন, দুপুরে কল্যাণকাঠি আবাসনের ১ নম্বর ব্যারাকের আকলিমা বেগমের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আবাসনের ওই ব্যারাকের ১০টি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়েগেছে।

আবাসনে বসবাসকারী কয়েকজন ক্ষতিগ্রস্ত পরিবারের লোক বলেন, সকালে জীবিকার তাগিদে কাজের সন্ধানে আমরা বেড়িয়ে পড়ি। রাতে আমাদের ঘরে ফেরার কথা। কিন্তু আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি, আমাদের সহায় সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কান্নায় ভেঙে পড়ে হতদরিদ্র ভূমিহীন এ পরিবারগুলো।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন পলাশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। তাদের দুপুর ও রাতের খাবারের ব্যবস্থাও করেন তারা।

আবাসনে বসবাসকারী মো. মনির হোসেন জানান, গ্রামের বাড়িতে আমার জমি বিক্রির চার লাখ টাকা ঘরে এনে রেখেছিলাম। সকালে কাজে বের হইছি, দুপুরে খবর পাই ঘরে আগুন লেগেছে। এসে দেখি আমার মালামালসহ ঘরটি চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফিরোজ কুতুবি জানান, আগুন লাগার পরে দ্রুত তা নিয়ন্ত্রণ করা হয়। ঘরের ভিতরের সব মালামাল পুড়ে গেছে। এর মধ্যে একজনের ঘরে নগদ চার লাখ টাকা ছিল, তা-ও পুড়েছে। অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD