বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

গন্ডী

বৃষ্টি পুরকাইত

আজ একুশ বছরের জন্মদিন ঊষা-র,
রমরমা তে কোনো ক্লেশ নেই!
বাপের ঘরে, আড়ম্বরের,
এই তো, শেষ রোশনাই!

মেয়েটা ছবি আঁকতো বড় ভালো,
পেন্টিং এ বি এফ্ এ করতে চেয়েছিল!
‘তোর জন‍্য উপহার আছে মা’ – বাবা বলেছিল…
মেয়েটি,নতুন পথ চলার স্বপ্ন দেখেছিল!

ভুল ভাঙলো তার…

অজান্তেই সে কখন যে, গন্ডী তে বাঁধা পড়ে গেছে,
বোঝেনি সে!
বোঝেনি, কিভাবে একটা মেয়ে কেবল বিয়ের দ্রব‍্য বনে যায়!
বোঝেনি,এ সমাজ কিভাবে একটা মেয়ের,
স্বপ্নের ইতি টানে অচিরেই!

না,সেই মেয়েটা গন্ডী মানেনি,
সাজেনি কারো মেকি সংলাপ সাজি!
চন্ডী সেজেছিল মেয়েটি, এক পশলা বৃষ্টি রূপে,
ভেদ করেছিল জ্বলন্ত গন্ডীর গাম্ভীর্য কে!
না,সেই মেয়েটি সবার সেরা হতে পারেনি!

তবে মেয়েটা আজ নিজের নাম নিয়ে বাঁচে,
গন্ডী গড়ে, নিম্ন মানসিকতা-র বদ্ধাঙ্গনে!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD