বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবার সড়কে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত

কসবার সড়কে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা বাসস্ট্যান্ডের পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে কাউসার আলম (৩৫)। নিহত আরেকজনের বয়স আনুমানিক ৩০ বছর।

এ ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)।

কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া কুমিল্লামুখী একটি ট্রাকের সঙ্গে খাডেরা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কাউসার ও এক যাত্রী মারা যান। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD