শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় নৌকার ইঞ্জিনের সাথে ওড়না ও চুল পেছিঁয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু

কসবায় নৌকার ইঞ্জিনের সাথে ওড়না ও চুল পেছিঁয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু

আবুল খায়ের স্বপন।।
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় বেড়াতে এসে ইঞ্জিন চালিত নৌকার ইঞ্জিনের সাথে ওড়না ও চুল পেছিঁয়ে নিপা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকালে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত নিপা আক্তার (১৪) কুমিল্লার বাঙ্গরা থানার ফুলপুর গ্রামের বাছির মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিপা আক্তার তার মা-বাবার সাথেই কুমিল্লার বাঙ্গরা থানার ফুলপুর গ্রামে বসবাস করে। আগামী শুক্রবার মামাত বোনের বিয়ে খেতে মা-বাবার সাথে গত মঙ্গলবার মামার বাড়িতে আসে
আজ বুধবার বিকালে ছোট ভাই-বোনদের নিয়ে ইঞ্চিন চালিত নৌকা নিয়ে শিমরাইল গ্রামের বিলে বন্যার পানিতে ঘুরতে বেরিয়েছিলেন। এ সময় তার ওড়না ও মাথার চুল ইঞ্চিনের সাথে আটকে ঘটনাস্থলেই নিপা মারা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD