বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় সার্চের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কসবায় সার্চের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ

কসবা সার্চ অর্গানাইজেশন এর আয়োজনে এবং কসবা অনলাইন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় সার্চ কুইজ প্রতিযোগিতা ২০২০। ১০ অক্টোবর ২০২০ শনিবার কসবা ফুড প্যালেস রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বাছাইকৃত ৮ টি দলের ৩২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সার্চের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সার্চ অর্গানাইজেশনের সভাপতি রাকিবুল হক রুমন।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার জনাব মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক জনাব মুস্তফা মাহমুদ সারোয়ার।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন-
ওডিপির চেয়ারম্যান জনাব আজিজুল হক বাচ্চু,
কসবা টি আলি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জনাব আলমগীর উসমান ভূইয়া,
কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শারমিন সুলতানা,
কসবা মহিলা কলেজের প্রভাষক জনাব হারিজ রানা,
কসবা উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম চৌধুরী,
কসবা পৌর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব বিল্লাল মিয়া।

সার্চ কুইজ প্রতিযোগিতাটি শেষ হয় পুরস্কার বিতরনের মাধ্যে।
চ্যাম্পিয়ন, রানার্সআপ সহ অংশগ্রহনকারী ৩২ জন্যকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD