শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় ৫৪০জন জেলের মধ্যে সেলাই মেশিন বিতরণ,কৃষি অধিদপ্তরের ম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান

কসবায় ৫৪০জন জেলের মধ্যে সেলাই মেশিন বিতরণ,কৃষি অধিদপ্তরের ম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান

আবুল খায়ের স্ববপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ বুধবার দুপুরে ৫৪০জন নিবন্ধিত জেলের মধ্যে সেলাই মেশিন ও আনুসাঙ্গিক মালামাল আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। কসবা টি.আলী কলেজ মাঠে ভাচুর্য়ালি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহত্তর কুমিল্লা জেলার মৎস উন্নয়ন প্রকল্পের আওতায় কসবা উপজেলার নিবন্ধিত ৫৪০টি জন জেলের মধ্যে সেলাই মেশিন ও আনুসংগিক সামগ্রি বিতরণ করেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌর সভার মেয়র মো. এমরান উদ্দিন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন ফেরদৌসি রাখি, কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা টি.আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ. কে আজাদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া, কসবা পজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, কসবা উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম প্রমুখ। দিকে আইনমন্ত্রীর বিশেষ উদ্যোগে জরুরী ভিত্তিতে কসবা উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে ৫টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD