বিদূষক অরিন কবি
ভোটের প্রচার নেতামশাই
যান সে বাড়ি বাড়ি
এদিক সেদিক ওদিক পানে
ছুটছে তারই গাড়ি!
একটা বাড়ির নাড়তে কড়া
বেরিয়ে এসে খোকা
বললে -“কেমন আছো মামা?”
বানিয়ে তাকেই বোকা!
নেতামশাই বলেন – ” খোকন
তোমার মনে নেই!
ডাকতে আমায় কাকা বলে
আগের বারে সেই!
আজকে হঠাৎ মামা কেন
কারণটা তার কী?
ভাইপো, তুমি ভুললেও তা
আমি ভুলিনি! ”
সুবোধ বালক বললে সোজা
” সেটা ভালোই জানি
আগের বারে বাবা দিতো
দাদারই সম্মানই!
আজকে তোমার নামেই বাবা
বলে খালি ‘ শালা,
তার কথা অার বলবেনাকো
ধরেই গায়ে জ্বালা! ‘
তুমি শুনে রাখো মামা
বলছি পরিষ্কার –
বাবার শালা, মামাই যে হয়
জানাটা দরকার! “
Leave a Reply