শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু বিয়ের পিড়িতে বসা হলো না মাহেলের,আহত-৩

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু বিয়ের পিড়িতে বসা হলো না মাহেলের,আহত-৩

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি\

বিয়ের পিড়িতে বসা হলো না এক কৃষকের। ফসল ঘরে তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় ওই কৃষকের। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী উত্তরপাড়া গ্রামে। গতকাল শনিবার রাতে পার্শ্ববতী বালাপাড়া গ্রামে সে বিয়ের পিড়িতে বসতেন বলে এলাকাবাসী জানায়। এতে আহত হয়েছে ৩ জন।

বজ্রপাতে মৃত্যু ব্যক্তি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী উত্তরপাড়া গ্রামের মোকতার হোসেনের পুত্র কবিনুর রহমান (মাহেল) ২৬।

এলাকাবাসী সূত্র জানায়- গতকাল শনিবার সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী উত্তরপাড়া গ্রামের কবিনুর রহমান (মাহেল) আরও ৩ জন শ্রমিকসহ ধান কাটতে যায়। এসময় আকাশ কালো হয়ে হালকা ঝড়ো বাতাসসহ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাত পড়লে ওই কৃষকসহ চার জন গুরুত্বর আহত হয়। বজ্রপাতে আহতদের দ্রæত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহেলকে মৃত্যু ঘোষণা করে। ওই কৃষক আজ শনিবার পার্শ্ববকতী গ্রামে বিয়ের পিড়িতে বসতেন বলে এলাকাবাসী জানায়। অন্য আহতদের মধ্যে একই গ্রামের মৃত্যু মফেল উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৪৫), মজিদুল ইসলামের পুত্র স্বাধীন ইসলাম (৩২) ও খোটেয়া মামুদের পুত্র নাজমুল ইসলামকে (৩৬) কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে রফিকুল ইসলাম ও নাজমুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর কর হয়।

পুটিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়েম লিটন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- সকালে কবিনুর রহমান (মাহেল) ধান কাটতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। #

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD