বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
কিশোরগঞ্জে ২ শ ২৫টি পরিবার পেল বকনা গরু

কিশোরগঞ্জে ২ শ ২৫টি পরিবার পেল বকনা গরু

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি \
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি’র আয়োজনে উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২শ ২৫ পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি’র ৫টি ইউনিয়নের ২শ ২৫জন সুবিধাভোগীর প্রত্যেক পরিবারকে একটি করে বকনা গরু দেয়ার লক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি’র ব্যবস্থাপক পিকিং চাম্বু গং’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার মাহফুজুর রহমান,চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাপি,নীলফামারী এপির ক্লাষ্টার ব্যবস্থাপক স্বপন মন্ডল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পোগ্রাম অফিসার আমজাদ হোসেন,মিন্টু বিশ্বাস,শ্যামল মন্ডল,সানজিদা আনছারী ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন প্রমূখ। সপ্তাহব্যাপী বিতরণ অনুষ্ঠানের প্রথম দিনে ৫০ পরিবারের বকনা গরু বিতরণ করা হয়। ২শ ৫০ পরিবারের মাঝে গরু বিতরণের ব্যয় ধরা হয়েছে ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা।
এ ব্যাপারে কিশোরগঞ্জ এপির ব্যবস্থাপক পিকিং চাম্বু গং বলেন,কিশোরগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ২শ ২৫ হত দরিদ্র পরিবারকে চিহ্নিত করে ভিডিসি সভাপতি ও সদস্যদের মাধ্যমে যাচাই বাছাই করে তালিকা প্রনয়ন করা হয়েছে। প্রথম পর্যায়ে ৫০ পরিবারকে গরু দেয়া হয়। বাকী পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে গরু দেয়া হবে। # সাথে ছবি আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD