শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

কোনটা ভুল ছিল

পিংকি সিং।।

মালিনী রোজের মতো সন্ধ্যার
সময় ছাদে বসে রাস্তা দিয়ে যাতায়াত করে সেইসব মানুষ দেখছিল হটাৎ ফোন বেজে ওঠে। ফোনে তাঁর বন্ধু সুমন তাকে বলে যে দক্ষ বিয়ে সামনের মাসে l দক্ষ এক সরকারি স্কুলের শিক্ষক ছিল l
তাঁর বন্ধু তাকে এও জানায় যে মেয়ের বাড়ির লোকজন ভালো অর্থশালী পরিবারের। এইসব বলার সময় সুমন বেশ খুশি ছিল কারণ তাকে বিয়েতে নিমন্ত্রণ করা হয়। মালিনী যখন এই ঘটনাটি শোনে তখন মনে দুঃখ চেপে খুশি দেখানোর চেষ্টা করে এবং তারপর নানা কথা বলতে থাকে যাতে এই খবর টি শুনে তার মনের ভাব বুঝতে না পারে।

সুমনের সাথে কথা বলার পর মালিনী বিভিন্ন কথা ভাবতে শুরু করে যখন সে দক্ষকে পাগলের মতো ভালোবাসতো। মালিনী কোনোদিনই দক্ষকে নিজের মনের কথা বলেনি আর দক্ষ ও কোনোদিন তাকে কিছু বলেনি। কিন্তু মালিনী দক্ষকে নানাভাবে বোঝায় যে তাকে সে পছন্দ করে এবং নিজের জীবনের অংশ বানাতে চায়।

এইভাবে দিন যেতে থাকে। দুজনে দুজন কে অনেক আগে থেকেই চিনত আর মালিনী দক্ষকে ভালো মানুষ হিসেবে মনে করত। তারা দুজন শুধু মাত্র ফোনে কথা বলতো। সবার মতো মালিনী ও ভাবতো যে মানুষ কে সে নিজের জীবন সঙ্গী করবে সে মালিনীর মায়ের কাছ থেকে তাকে চেয়ে নেবে আর দক্ষ তাকে বোঝায় যে সেও মালিনীকে পছন্দ করে আর সঠিক সময়ে দক্ষ মালিনীকে তার মায়ের কাছ থেকে চেয়ে নেবে।

আজ দক্ষ র বিয়ের কথা শুনে তার চোখে জল এসে যায়, এবং নিজের বোকামির জন্য হাসিও পায় কারণ তার দক্ষ র সাথে কথা বলার সময় মনে হয়েছিল সে সবসময় সত্যি কথা বলে না কিন্তু তাও মালিনী দক্ষকে পাওয়ার চেষ্টা করেl মালিনীর আশা ছিল কি এক না একদিন দক্ষ ওর প্রেমটা বুঝতে পারবে ,কিন্তু তার এটা সবথেকে বড় ভুল ছিল।

শেষে দক্ষ মালিনী কে এই বলে বোঝায় যে তার বাবা মায়ের তার প্রতি অনেক আশা আছে। দক্ষর বাবা মায়ের চাকরি করা মেয়ে পছন্দ নয় তারা ঘরোয়া মেয়ে চাইছে, আর তা ছাড়া নগদ বাবদ পাঁচ লাখ টাকাও মালিনীর মা দিতে পারবে না। মালিনীর মাথার উপর বাবা আর দাদা ছিলনা। এটি শোনার পর মালিনী দক্ষকে কিছু বলতে পারেনি কারণ সে দক্ষকে শিক্ষিত মানুষ হিসেবে মনে করত। এই কথা শুনে মালিনী ভাবতে থাকে সত্যিই কি বাবা ও দাদা না থাকাটা তার ভুল?

পিংকি সিং
Translated by Chandrima Chatterjee

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD