শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ক্ষুধার্ত বনমাছি

ক্ষুধার্ত বনমাছি

– রিটন মোস্তফা

একটি অবয়ব,আফ্রিকান শকুনের অপেক্ষা
অর্ধ মৃত মানুষের করুন গোঙানী
দুর্গন্ধের ভিতরে ধুকপুক জীবন
সূর্য্য ঢলে পরে আটকে আছে পশ্চিমে
আমি রক্ত দিয়ে লিখে চলি আমারই মুক্তির কবিতা।

ক্ষুধার্ত বনমাছি, ভোঁ ভোঁ করে সমস্ত শরীরে
থোকা থোকা ঘা নিয়ে অবয়বে নামে সন্ধ্যা।
লটকানো ফ্রেমে বাঁধা জীবনের ইতিহাস
মরচে পড়া কফিনে কাকের বিষ্ঠা, লাশ নেই;
অবয়বের দমবন্ধ ডাইরীতে স্পষ্ট আমার আকুতি
মৃত্যু হয় হোক এই পঁচনে,পোস্টমর্টেম করো না।
নিজের অবয়বে নিজের কামড়েই হয়ত বা
বেরিয়ে আসবে ইতিহাস,স্বার্থপরতার ইতিকথা।

কে কোথায় ডুবে মরে মরুক, পট্টি বেঁধেছি চোখে
পথ খোলা রেখেছি শুধু যেতে চাই আমি যেদিকে।
এখানে কাঁধে কাঁধে ঘেঁষ লেগে জ্বলে ওঠে আগুণ
পুড়ে যায় বিবেক, ভালোবাসা, প্রেম যেন অনায়াসে।

এখানে আমি বেঁচে থাকি দমে দমে আবেগ বেচে
বেঁচে থাকি হায়েনার লোভাতুর জিহ্বাটা বের করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD