শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

গানের খাতা

দেব কুমার বেরা

“কাঁটাতার।
সীমানা… দেশ ভাগ!
বাবা, মা, ঠাকুমার হাত ধরে ‘ইন্ডিয়ায়’ আগমন। ঠাঁই হল রেল স্টেশনের পাশে জলা জঙ্গলে। ঝুপড়ি বানিয়ে ‘উদ্বাস্তু’ তকমা লাগিয়ে অনাহারে বা অর্ধাহারে দিন গুজরাণ। সাপ, ব্যাঙ, গরু, ছাগল, কীট – পতঙ্গের সঙ্গে সহবাস।
এবার বেঁচে থাকার জন্য নিরন্তর লড়াই।
বাবা সঙ্গে করে হারমোনিয়াম ও গানের খাতাটা আনতে ভোলেনি। স্টেশনে গাছের তলায় বসে গানের আসর জমিয়ে দিত বাবা, আর যাতায়তের পথে সহৃদয় যাত্রী কৌটোয় দু – চার আনা ফেলে যেত। পরে বাবা কীর্ত্তণের দল তৈরী করে দুনিয়া চষে বেড়াল অন্ন সংস্থানের আশায়।
সেই জলাজমি এখন ঘিঞ্জি ইঁট পাথরের জঙ্গলে পরিবর্ত্তণ। দিন দুবেলা কলরোল, কোলাহল, চিৎকার, চেঁচামেচি – এটা কলোনী।
তারপর বহু উথান পতন, স্লোগান, রং পরিবর্তণ এবং উন্নয়ন। এখন পৌরসভার নির্দেশ এসেছে – রাস্তা চওড়া হবে, ভাঙ্গা পড়বে আমদেরও বাড়ি।“
ভেঙ্গে গুঁড়িয়ে যাওয়া ইঁট বালি, সিমেন্টের ধোঁয়াশার মধ্যে আমরা আবারও ‘উদ্বাস্তু’! হঠাৎ দেখি সেই ধুলো ধোঁয়াশার মধ্যে নুব্জ বাবা উবু হয়ে কী যেন খুঁজে চলেছে! কাছে গিয়ে জিজ্ঞেস করতেই আমতা আমতা করে উত্তর আসে
-‘গানের খাতা’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD