শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

ঘটনাটা ও দেশের

সিদ্ধার্থ সিংহ

ভদ্রমহিলা গেছেন শপিংমল-এ।
সারা সপ্তাহের জন্য কিনছেন চাল-ডাল, আলু-পটল, তেল-লঙ্কা
শো-কেস থেকে জ্যাম-জেলি, সেন্ট, দুধের কৌটো
ঝুড়ি থেকে মুরগি, জিইয়ে রাখা মাছ
কোণের কাউন্টার থেকে ওষুধপত্র।
যেতে যেতে নজরে পড়ল সামনের খাঁচায় কতগুলো বালক।
স্বামী ভীষণ ব্যস্ত, তিনি আরও।
ফাইফরমাস-খাটা রোবটদের থেকেও এগুলো অনেক সস্তা
তাই এক পলকেই পছন্দ করে ফেললেন তাগড়াই একটা।

বাড়ি ফিরে ছেলেটাকে বললেন, জল দিতে
ছেলেটি দিল না।
এটা করতে বলেন, সেটা করতে বলেন
কিন্তু কে শোনে কার কথা!

ভদ্রমহিলার কেমন সন্দেহ হল
তিনি এক হ্যাঁচকায় খুলে নিলেন ছেলেটার জোব্বা
পিঠে চোখ পড়তেই— এ কী!

তিনি আলু-পটল, জ্যাম-জেলি, মুরগি-মাছ
এমনকী, ওষুধগুলোও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন
— নাঃ, সব ঠিক আছে, শুধু এই একটা জিনিসেই
দোকানদার তাকে বড্ড ঠকিয়েছেন
এর ডেট এক্সপায়ারড্ হয়ে গেছে অনেক আগেই।

ভদ্রমহিলা ছুটলেন দোকানে
এই ত্রুটির জন্য ক্ষমা-টমা চেয়ে
দোকানদার তাঁকে বেছে নিতে বললেন অন্য একটা বালক।
তার পরে হাঁক পাড়লেন।
ধুমসো মতো দুটো লোক এসে
ছেলেটাকে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে লাগল ভেতরে।
সেটা দেখে ভদ্রমহিলার বড় মায়া হল, তিনি জিজ্ঞেস করলেন—
ওকে কি আপনার মেরে ফেলবেন?
নির্বিকার ভাবে দোকানদার বললেন—
না না, তৃতীয় বিশ্বের দেশগুলো আছে না…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD