বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

ঘৃণা

নাফিসা খান

একখানি ময়লা ছেঁড়া ন্যাঁকড়া পরা ঘৃণা প্রতিদিন আমার উঠানে এসে অবাক শকুনি দৃষ্টিতে চেয়ে থাকে।

লম্বা একটা অভিযোগ পত্র গলায় ঝুলিয়ে
দুর্বোধ্য আদিম অচেনা আলতামিরার আদলে, আদরে দখল নিয়েছে এক চিলতে আঙিনা।

জমজ অবজ্ঞা নিয়ে আমি দূর হতে পাশ কাটিয়ে চলি,
রোজ এক চুল পথ অতিক্রমের দীর্ঘ যো্গফলে তার অবস্থান প্রায় আমার নীল ফটক ছুঁই ছুঁই।

অস্পৃশ্যতার ডোরাকাটা ব্যবধান ভেদ করে সে বোঝাতে ব্যাগ্র, কি আছে ওই অভিযোগ পত্রে! হয়তো শব্দহীন আকারে , প্রতিপালিত অদৃশ্য কিছু বিভেদ ও চেতনা বর্ণিত।
মধ্যবিত্ত ,ছাপোষা মানসিকতা, ‘আমি’ ভাবধারায় দীক্ষিত আমি সংক্রমণের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থার অঙ্কে শূন্যের বীজ রোপনে মগ্ন ছিলাম।

কিন্তু ,আগাছার উৎসস্থল দিয়ে অবশেষে সে বিস্তার লাভ করে আমার বাগীচায়,উপেক্ষার কার্নিভোরাস কলস ছাপিয়ে রক্তাত্ব আমার শ্বেত গোলাপ নির্ঝরে ঝরে পড়ে!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD