বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

ঘড়ির কাঁটা

দিলারা মেসবাহ

বিকেল হতে কখন নামে রাত!..
ঘড়ির কাঁটার মুচড়ে দেবো হাত?
ভোর বিহানে ডাকছিল তিন কাক।
চড়ুই পাখি নাচছিল এক ঝাঁক।
এরই মধ্যে উঠোন ভরা রোদ।
হাঁকছে পথে ফেরিওয়ালার সোত!
এমনি করে একেকটি দিন হাওয়া —
কালের ঘোড়া নিত্য করে ধাওয়া।
একটু যেদিন ঘুমের বাড়ি থাকি।
জেগে দেখি শতেক কাজই বাকি!
আলস্যি এক মজার ভাজা বড়া।
বাজুক ঘন্টা যতো জোরে, কড়া।
আজ মানি না রুটিন, ছকে আঁটা।
গোল্লায় যাক ঘড়ির সকল কাঁটা।
পাষাণ পরান কপাট রাখিস সাঁটা,
পড়ুক না তোর কয়েকটি দিন ভাটা?
কাজের নিকেশ শিকেয় তোলা থাক।
শরত আকাশ দিয়েছে আজ ডাক!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD