শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
চলে গেলেন কবি শঙ্খ ঘোষ

চলে গেলেন কবি শঙ্খ ঘোষ

ছবি : সংগৃহীত

রাজশ্রী, কলকাতা।।

কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ আর নেই। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এ লেখক। ৮৯ বছর বয়সে পরলোকগমন করলেন তিনি।

কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গেছেন অনেক আগেই। এবার অসীমের পথে যাত্রা হলো শঙ্খ ঘোষেরও।

কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শঙ্খ ঘোষ। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। গতকাল মঙ্গলবার রাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আজ বুধবার সকালে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবি। বেলা সাড়ে ১১টা নাগাদ ভেন্টিলেটর খুলে নেওয়া হয়।

১৯৩২ সালে জন্মগ্রহণ করা শঙ্খ ঘোষ বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। তিনি কাব্যসাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের উত্তরসূরী। দুই বাংলার কাব্যপ্রেমীদের কাছে সমান জনপ্রিয় তিনি।

শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন। ‘বাবরের প্রার্থনা’ কবিতার বইয়ের জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। পেয়েছেন ভারতের সর্বোচ্চ সাহিত্য-সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। অসংখ্য পাঠকনন্দিত কবিতা ও গদ্যের বই রয়েছে তাঁর ঝুলিতে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD