শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

চাইনা গণহত্যা

রূপশ্রী চক্রবর্তী।।

গতরাতে হরেক রকম
গল্প শোনার আশে,
শুয়েছিলাম যখন আমি
আমার দাদুর পাশে।

মজার মজার কথা দিয়ে
গল্প হল শুরু,
হরেক রকম গল্পে ছিল
ফুল পাখি আর তরু।

গল্প শুনে শুনে আমি
ঘুমিয়ে গেলাম সুখে,
নানান রঙ এর স্বপ্নতরী
ভাসছিলো দুই চোখে।

হঠাৎ ঘুম ভেঙে গেল
দাদুর কান্না শুনে,
কী হয়েছে আমার দাদুর
ভাবনা এলো মনে।

দাদু, দাদু, কি হয়েছে
কি হয়েছে বলো?
ঝরছে কেন কান্না তোমার
চোখটা ছলছলো।

দাদু তখন বললে আমায়,
৭১ এর কথা,
২৫শে মার্চ রাত্রে গুলি
ছুটলো যথা -তথা।

সেই সে রাতে শত্রুসেনা
ঢাকা শহর জুড়ে
নির্বিচারে করলো গুলি
মানুষ মারার তরে।

হারিয়ে গেলেন বাবা-মা আর
দাদুর ছোট্ট ভাই
ঘরে যখন ফিরলো দাদু
আপন তো কেউ নাই।

বঙ্গবন্ধুর ডাকে দাদু
মুক্তিসেনার বেশে
স্বাধীনতা নিয়ে ফেরেন
স্বাধীন বাংলাদেশে।

কালের রথে আমার দাদুর
শুভ্র হলো কেশ,
দাদু আমার খেলার সাথী
বেশ !বেশ !বেশ !

মার্চটা এলেই দাদু যেন
অন্যরকম কেউ
মনের মাঝে দোলে কি তার
উথাল দুখের ঢেউ?

গতকাল মধ্যরাতে
শুনে সকল কথা,
ভাবছি কেবল শান্তি চাই,
চাই না গণহত্যা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD