শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ-২১ শুরু

ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ-২১ শুরু

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

মাছের পোনা অবমুক্তরণ, সফল মৎস খামারীদের সম্মাননা ও ক্রেষ্ট বিতরন, আলোচনাসভাসহ নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়েছে।‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এউপলক্ষে রোববার (২৯আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সপ্তাহ ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা স্বচল এবং গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস সম্পদ গুরুত্বগূর্পণ অবদান রাখছে। অসাধু মৎস শিকারীদের কারনে দিন দিন প্রাকৃতিক উৎসের দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এ চাষে বেশি করে যুবসমাজকে সম্পৃক্ত করতে পারলে একদিকে তাদের আর্থ সামাজিক আবস্থার উন্নয়ন হবে অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা মৎস কর্মকর্তা রিপর কান্তি ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD