শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে জোয়ারের পানিতে তরমুজ ক্ষেত তলিয়ে মাঠেই নষ্ট হচ্ছে ফল

ঝালকাঠিতে জোয়ারের পানিতে তরমুজ ক্ষেত তলিয়ে মাঠেই নষ্ট হচ্ছে ফল

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে সাম্প্রতিক আকস্মিক পুর্ণিমার জোয়ারের পানিতে তরমুজ ক্ষেত তলিয়ে যাওয়ায় মাঠেই নষ্ট হচ্ছে আধাপাকা ফল। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মানকিসুন্দর এলাকায় বিশখালি নদীর বিস্তির্ন চরাঞ্চলে এ ঘটনা ঘটে।

জানাগেছে, মানকিসুন্দর গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারসহ এলাকার ৮জন কৃষ তরমুজ চাষে উদ্বত হয়ে অন্যের কাছ থেকে ১০ একর জমি তিন মাসের লিজ নিয়ে তরমুজের বড় আবাদ শুরু করেন। লাভের আশায় চড়া সুদে লাখ লাখ টাকার ঋণ করেন। কিন্তু সাম্প্রতিক পূর্নিমার প্রভাবে আকষ্মিক জোয়ারের পানিতে ভেসে যেতে বসেছে তাদের স্বপ্ন। তাদের সাথে আরও ১০জন দিনমজুরের অক্লান্ত শ্রমে যখন মাঠে হেসে ওঠে তরমুজের ফলন, ঠিক তখন জোয়ারের পানিতে সেই হাসি কান্নায় পরিনত করে।

এদিকে জোয়ারের পানি একদিন পর নেমে গেলেও বেশির ভাগ তরমুজ গাছের গোড়া বিদ্ধস্ত হয়েছে। আর এ কারণে আকারে বড় হতে পারবে ফলনের একটি বড় অংশ। প্রতিকুলতার মধ্যে ফসল বিক্রির পরে তাদের সব খরচ মিটিয়ে আসল নিয়ে ঘরে উঠতে পারবে কিনা তা নিয়ে চাষীরা রয়েছে দুর্চিন্তা।

শুধু মানকীসুন্দর গ্রামের তরমুজই নয়, উপজেলার সাংগর, শুক্তাগর, কেওতা, পালট গ্রামের তরমুজের চাষ হয়েছে। উপজেলায় এ বছর ২২ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। হেক্টর প্রতি ফলনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৪০ থেকে ৪৫ মেট্রিকটন। এখন মাঠে আধাপাকা তরজুম। আর কদিন পরেই ফলন কাটা শুরু হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর বলেন, মাঠে চাষীদের বুদ্ধি পরামর্শ দিয়ে ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা চলছে। এছাড়াও তাদের কৃষি প্রনোদনার কর্মসূচি খরিপ ১/২০২১-২২ মৌসুমে উফশী আউশ এর আওতায় নেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD