শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের; আহত ৩

ঝালকাঠিতে ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের; আহত ৩

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ট্রাক চাপায় রাব্বি হোসেন (১৫) নামে এক মোটর সাইকেল আরোহি স্কুল ছাত্র নিহত হয়েছে। এতে মোটরসাইকেল চালকসহ ৩ ব্যক্তি আহত হয়েছে।

এ ঘটনায় ট্রাক ও চালক মেহেদি হাসানকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিক্সা চালক বশির হোসেনের ছেলে ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। স্কুল ছাত্র রাব্বি সকালে বন্ধুদের সাথে মোটর সাইকেলে ঘুরতে বের হয়েছিলো।

রাজাপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খুলনাগামী ট্রাকটি (যশোর-ড-১১০০৫৪) মোটরসাইকেলটিকে সামনাসামনি চাপা দেয়। এতে মোটর সাইকেলটি ট্রাকের নিচে ডুকে দুমড়েমুচরে যায় এবং মোটর সাইকেলের ৪ আরোহি মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিলে রাব্বিকে মৃত ঘোষণা করে এবং অপর আহত ইমরান ও রাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল প্রেরণ করেন এবং রনিকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আহত ইমরান উপজেলার মনোহরপুর গ্রামের মজনু হাওলাদারের ছেলে এবং রাজিব ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আবুল ফরিদের ছেলে ও রনি কীর্ত্তিপাশা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পুলিশ ট্রাক ও ট্রাক চালক মেহেদি হাসানকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD