বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে হঠাৎ করে লবনাক্ত সুগন্ধা-বিষখালির মিঠা পানি!

ঝালকাঠিতে হঠাৎ করে লবনাক্ত সুগন্ধা-বিষখালির মিঠা পানি!

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির উপর দিয়ে বয়ে গেছে সুগন্ধা ও বিষখালি নদী। হঠাৎ করে লবনাক্ত হয়ে গেছে এ নদীর পানি। গত ৩০ মার্চ থেকে পূর্নিমার জোয়ারের পানি আসার পর থেকেই পানি লবনাক্ত অনুভব করেন বিষখালি তীরবর্তী মানুষ। হঠাৎ করে নদীর পানি লবন হওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ফসল হানির শঙ্কায় কৃষকরা। কিন্তু কিভাবে পানি লবন হলো তা নিয়ে অনেকেই ভাবনায় পড়ে গেছে। কেননা এ নদী থেকে সাগর অনেক দুরে আর জোয়ার ভাটা খুব কম সময়ে হয়ে যায়। যেখানে দক্ষিনাঞ্চল থেকে পানি আসা খুবই কষ্টকর। স্থানীয়রা জানান, এই প্রথম বিষখালির নদীর পানিতে লবন দেখা দিয়েছে। তবে কতটা মঙ্গল বা অমঙ্গল বয়ে এনেছে তা সবারই অজানা। কারণ বিষখালি নদী থেকে সাগর অনেক দূরে। এত বছরে নোনা পানি আসেনি। কিন্তু হঠাৎ করেই লবন দেখা দিল পানিতে যা ভাববার বিষয়। এ পানি বেশিদিন স্থায়ী হবে কিনা তা নিয়েও সংসয় তৈরি হয়েছে। এদিকে পানিতে বেশি পরিমান লবন দেখা দিলে মানুষের জীবনযাপনে অসুবিধা দেখা দিতে পারে বলে মনে করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। বিষখালিন নদী তীরের বাসিন্দা মাওলানা আল-আমীন জানান, আমি মানুষের কাছ থেকে শুনে নিজেই নদীর পানি পান করে দেখি পানি লবনাক্ত, হঠাৎ কেনো পানি লবনাক্ত একমাত্র আল্লাহ ভালো জানেন। নদীরপাড়ের বাসিন্দা রুবেল ফকির বলেন, আমরা এর আগে নদীতে গোসল করতাম হঠাৎ লবনাক্ত হওয়ায় গোসল করলে শরীর কেমন জানি লাগে। এছাড়াও এলাকার মুরব্বিরা জানান, নদীতে পানি লবনাক্ত হওয়ায় কৃষির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, জোয়ারে সমূদ্রের লবনাক্ত পানি প্রবেশ করতে পারে, তবে এ পানি আবার চলে গেলে ফসলের কোন সমস্যা হবে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD