শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে ৮৫৫৪৮ শিশুকে ভিটামিন “এ প্লাস” ক্যাপসুল খাওয়ানো হবে

ঝালকাঠিতে ৮৫৫৪৮ শিশুকে ভিটামিন “এ প্লাস” ক্যাপসুল খাওয়ানো হবে

আমির হোসেন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি:

ঝালকাঠিতে ৮৩০ কেন্দ্রে ৮৫৫৪৮ শিশুকে ভিটামিন “এ প্লাস” ক‌্যাপসুল খাওয়ানো হবে। এ বিষয়ে জাতীয় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন প্রথম রাউন্ড সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। আগামী ৪ থেকে ৭জুন ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১০১৬৫ জন শিশুকে নীল রংয়ের ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৭৫৩৮৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ৮৩০টি কেন্দ্রে ১৬৪৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে সরকারী ৩৬৬জন মাঠ কর্মী এবং অন্যান্য বেসরকারী ১২৮২ জন স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন ডা: শিহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পিয়ারা বেগম, ডা: মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন। এতে ঝালকাঠির ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD