শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠির পল্লীতে “ডিজিটাল গ্রাম”মেলায় শিক্ষার্থী ও কৃষকের ভীড়

ঝালকাঠির পল্লীতে “ডিজিটাল গ্রাম”মেলায় শিক্ষার্থী ও কৃষকের ভীড়

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

আধুনিক কৃষি যন্ত্রপাতি, উৎপাদিত ফসল, ডিজিটালাইশেন প্রক্রিয়া ও পণ্যের প্রদর্শনীতে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে “ডিজিটাল গ্রাম” মেলা।

শনিবার ২ এপ্রিল সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। মকরমপুর আইএপিপি সীড ভিলেজ কৃষক সমবায় সমিতির আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদা পারভীন। সারা বাংলা কৃষক সোসাইটি ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল হান্নান খান, অশোক কুমার বড়াল, মো. শামীম। বক্তৃতা করেন সংগঠনের উপদেস্টা কাজী শাখাওয়াত হোসেন সেলিম, সহসভাপতি জাকির হোসেন। ব্যতিক্রমধর্মী আয়োজিত মেলায় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং স্থানীয় কৃষকগণ ও জনসাধারন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD