শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিষ্ফোরন নিহত ২, দগ্ধ ১০

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিষ্ফোরন নিহত ২, দগ্ধ ১০

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দীনি ৩ নামের একটি তেলবাহী জাহাজে বিষ্ফোরনের অগ্নিকান্ডে সুকানী কামরুল ইসলাম ও রিপন নিহত এবং ১০ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতক্ষদর্শীরা জানান, (১২নভেম্বর) শুক্রবার সকাল ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে অগ্নিকান্ডের সুচনা হয়। এতে জাহাজের ৮ জন কর্মচারী দগ্ধ হন। এর মধ্যে সুকানী কামরুল ইসলাম ঘটনা স্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বরিশাল নেয়ার পথে সুকানি রিপনের মৃত্যু হয়। ইঞ্জিন রুমে ফাটল ধরায় জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করেছে। যেকোন মুহুর্তে ডুবে যেতে পারে জাহাজটি।জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ​​​​

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD