বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ডাক্তারনীর ডাক্তারী

ডাক্তারনীর ডাক্তারী

বিদূষক অরিন কবি /অরিন্দম দেব

টফকাইয়া রেলিঙ চশমাখানর ডাক্তারনী কয়
” এই বয়সে এতো পাঁঠার গোস্তো খাইলে হয় ?
দিচ্ছি লিইখ্যা অম্লনাশক হয়েই যাবেন ভালা
তারসাথে এই হজম বড়ি, দুইটা সোজা গেলা!
কিন্তু চাচা,চলতে যদি থাকে পেটুকপনা
গোস্তো কেন, সব খাবারেই লাগায়ে দিমু মানা!
এমনিতেই রক্তচাপে করত্যাছেন হাসফাস
অ্যাম্লোডিপিন লোসার্টানে সামলেছি সাবাশ্!
সময়মতো নাস্তাপানি না যদি লয়েন চাচা,
অসম্ভব হবেই তহন কইলে – আম্মু বাঁচা!
সুতরাং চাচিরে কন সরপুঁটিরই ঝোল
কইরা দিতে, খাইয়া লইয়েন না কইরা যে গোল!
আল্লাহতালা দুয়া দিসে, ব্লাডে স্যুগার নাই
নইলা পরে দ্যাখতেন হায়রে, দুখর সীমা নাই!
কথা যদি না হুনইন চাচা, কী হইব গো হাল?
আফনের স্থান হইব তহন ঢ্যাকার হাসপাতাল! “

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD