বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ডা. সামছুল হক ও সুরাইয়া বেগম মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে কসবায় বিনামূল্যে প্রবীণদের চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন

ডা. সামছুল হক ও সুরাইয়া বেগম মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে কসবায় বিনামূল্যে প্রবীণদের চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন

লোকমান হোসেন পলা।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা (বড়–ইয়া বাড়ি) গ্রামে এলাকার প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা সেবা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল ১০ টায় উদ্বোধন করা হয়েছে। ডা. সামছুল হক ও সুরাইয়া বেগম মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া গ্রীন ভিউ স্পেশালাইজ হসপিটাল ও খাড়েরা সবুজ সংঘের সহযোগিতায় বিনামূল্যে প্রবীণদের চিকিৎসা সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে

উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটাল এর অন্যতম পরিচালক খাড়েরা গ্রামের কৃতি সন্তান ডা. মো. আবু হামেদ বাবু।

অনুষ্ঠানে দেলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আজিজুর রহমান মাস্টার এর সভাপতিত্বে প্রধাণ অতিথি ছিলেন, খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, সাংবাদিক নাজমুল হক সজল, মো. শাখাওয়াৎ হোসাইন, খাড়েরা ইউপি আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনির, খাড়েরা ইউপি বিএনপি’র আহ্বায়ক মিজানুর রহমান, খাড়েরা ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর হেলাল উদ্দিন, আনসার ও ভিডিপি’র সাবেক কর্মকর্তা আনোয়ার হোসেন,
খাড়েরা ইউপি’র ৮নং ওয়ার্ড মেম্বার মিজানুল ইসলাম, সুবেদার মেজর (অবঃ) আবদুর রউফ, খাড়েরা ইউপি যুবলীগ সভাপতি মেজবাউর রহমান রিমন ও খাড়েরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম জীবন,সাবেক ছাত্রলীগ নেতা গোলাম জিলানী, রিমন ভূইয়া,বাকি সরকার, সিয়াম মাহমুদ।

খাড়েরা সবুজ সংঘের আবদুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কসবা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ও খাড়েরা

সবুজ সংঘের সমন্বয়কারী লোকমান হোসেন পলা। এসময় এলাকার শতাধিক চিকিৎসা সেবা গ্রহণকারী প্রবীণ নারী-পুরুষ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডা. সামছুল হক ও সুরাইয়া বেগম মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা খাড়েরা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুল হক টিপু

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD