শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
তুমি রবে হৃদয়ে মম

তুমি রবে হৃদয়ে মম

আকিবুজ্জামিন

তুমি কষ্ট দিলে
আমি কবি হই।
তুমি প্রেম দিলে
আমি প্রেমময়ী হই।
তুমি সুখ দিলে
আমি প্রেয়সী হই।
তুমি স্পর্শ করলে
আমি পূর্ণ হই।

তুমি অবহেলা করলে
আমি কাতর হই।
তুমি বুকে টেনে নিলে
আমি লজ্জাবতী হই।
তুমি ঘুম পারালে
আমি ঘুমপরী হই।

তুমি আঘাত করলে
আমি চূর্ণ বিচূর্ণ হই।
তুমি স্বপ্ন দেখালে
আমি স্বপ্নের রাজকন্যা হই।

তুমি এড়িয়ে চললে
আমি অস্তমিত সূর্য হই।
তুমি কথা বললে
আমি প্রেমময় কবিতা হই।

তুমি আমার চোখে তাকালে
আমি তোমার তরে সমর্পিত হই।
তুমি রেগে গেলে
আমি চৈত্রের খরা হই।

তুমি অন্যের হলে
আমি ক্রোধান্বিত হই।
তুমি আমাকে ছেড়ে দিলে
আমি কাঙ্গালিনী হই।

তুমি আমাকে জড়িয়ে ধরলে
আমি সুখের এক পশলা বৃষ্টি হই।

তুমি নীরবে কাঁদলে
আমি অশ্রুসিক্ত হই।

তুমি বিশ্বাস করলে
আমি এক নীল সমুদ্র হই।

তুমি একান্ত আমার হতে চাইলে
আমি নীল আকাশ হই।

তুমি ভুলে গেলে
আমি শোকে পাথর হই।
তুমি ভালোবাসলে
আমি অমর হই।

আমার ভালোবাসার জোরে
জেনে রেখো প্রিয়তম
তোমার হৃদপিন্ড এর অন্য সব
সুখ পায়রাদের হবে ক্ষয়!

আমার সবটুকু প্রেম দিয়ে
পরম যত্নে আগলে রাখবো তোমায়

মরণের পরে তুমি তাই
তোমার জীবনসঙ্গী হিসেবে
শুধু আমাকেই চাইবে
আর কাউকে নয়!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD