রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় নেতাকর্মীদের সাথে সংসদ সদস্যের ঈদুল আযহা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
নওগাঁয় নিরাপদ সবজি উৎপাদন ও বিপননের উদ্বোধন

নওগাঁয় নিরাপদ সবজি উৎপাদন ও বিপননের উদ্বোধন

রহিদুল ইসলাম রাইপ
নওগাঁ প্রতিনিধি :

বর্তমানে শাক-সবজি, ফলমূলসহ বেশিরভাগ
খাদ্যশস্যে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। খাদ্য
শস্যে মিশ্রিত এসব বিষ স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর।
এ ক্ষতি থেকে নিজে বাঁচতে ও ভোক্তাদের বাঁচাতে বিষমুক্ত সবজি চাষ ও বিপনন
শুরু করেছে নওগাঁর স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী।

বিষমুক্ত সবজি চাষে নওগাঁর বিভিন্ন গ্রামের কৃষকরা সেক্স ফেরমন পদ্ধতি
কাজে লাগাচ্ছে। তারা বিষমুক্ত লাউ, পটল, বেগুন, শাক, কুমড়াসহ বিভিন্ন
সবজি চাষ করছেন। এ বিষয়ে তাদের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা দিচ্ছেন
মৌসুমীর কৃষি কর্মকর্তা রুস্তম আলী।

সংস্থার প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে নিরাপদ সবজি উৎপাদন ও বিপননের উদ্বোধন করেন, মৌসুমীর
প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল (রানা)। এসময় তিনি বলেন, বিষমুক্ত সবজি
উৎপাদনের জন্য আমরা রাসানিক সারের বদলে জৈবসার ও কীটনাশকের পরিবর্তে সেক্স ফেরমন পদ্ধতি অনুসরণ করছি। এ পদ্ধতিতে ফলন কিছুটা কম হলেও উৎপাদিত সবজি তুলনামূলক বেশি দামে বিক্রি হয়। তাই এ পদ্ধতিতে আগ্রহী হচ্ছে
র্কষকরা। তিনি আরো বলেন, বর্তমানে শাক-সবজি, ফল-মূলসহ সব খাদ্যশস্যে
মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহৃত হচ্ছে।
এসব সবজি দীর্ঘদিন
তাজা রাখতে ব্যবহৃত হচ্ছে ফরমালিনসহ বিভিন্ন ধরনের কেমিকেল। যা মানবদেহের
জন্য অত্যন্ত ক্ষতিকর। এ থেকে পরিত্রাণের লক্ষে মৌসুমী নিরাপদ সবজি
উৎপাদন ও বিপননের কার্যক্রম শুরু করেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, মৌসুমীর উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক
মোঃ এরফান আলী, পরিচালক অর্থ মোফকিখের আলম, মানব সম্পদ কর্মকর্তা আমিনূল
ইসলাম, কৈশোর কর্মসূচি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল,
প্রোগ্রাম অফিসার মনিরুল হাসান, কৃষি কর্মকর্তা রুস্তম আলী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD