সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
নলছিটিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনায় সচেতনতা সভা

নলছিটিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনায় সচেতনতা সভা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছটিতে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের’ আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর-২১) বেলা ১২ টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান ও ঝালকাঠি জেলা মৎস সম্পদ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহকারী পরিচালক এএফএম নাজমুস সালেহীন নলছিটি থানা অফিসার ইন চার্জ মোঃ আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, কৃষি কর্মকর্তা ইশরাত জাহান মিলি, মৎস কর্মকর্তা সাইয়্যেদা, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, প্রাণী সম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান, ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান আঃ হক, সাংবাদিক ও সহকারী অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, উপজেল মৎস সমিতির সভাপতি সচীন্দ্রনাথ মালো প্রমুখ। সভায় ৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষা অভিযান সফল করাতে সকলের প্রতি অনুরোধ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD