বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নলছিটিতে সংখ্যালঘু পরিবারের বসতঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

নলছিটিতে সংখ্যালঘু পরিবারের বসতঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ

নলছিটি উপজেলার সুবিদপুুর ইউনিয়ন’র গোপালপুর নিবাসী নারদ হাওলাদারের বসত ঘরে গতকাল রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। নারদ হাওলাদারের প্রতিবেশী তপন হাওলাদার জানান গতকাল রাত আনুমানিক দুইটার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমি ডাকচিৎকার করলে সবাই ঘুম থেকে জেগে উঠে আগুন নেভানোর চেস্টা করতে থাকে। আগুন নেভানো গেলেও ঘরে রাখা আসবাবপত্রসহ বেশ কিছু গুরুত্বপূর্ন মালামাল পুড়ে গেছে। এ ব্যাপারে নারদ হাওলাদার সাংবাদিকদের জানান আমার ছেলেরা নলছিটি শহরে বসবাস করলেও আমি আমার গ্রামের বাড়িতেই থাকতাম কিন্তু গতকাল আমার বড় ছেলের বাসায় বেড়াতে আসি আর সেই সুযোগেই তারা আমার বসতঘরে আগুন দিয়েছে। তিনি আরও বলেন স্থানীয় একটি ভুমিদস্যু চক্রের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত মামলা রয়েছে তারা আইনী প্রক্রিয়ায় না পেরে প্রতিশোধ নিতে এ ধরনের কাজ করে থাকতে পারে। আমরা বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার সাংবাদিকদের বলেন আমরা এখনো কিছুই জানি না তবে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য নারদ হাওলাদার নলছিটি শহরের সুপরিচিত ইলেকট্রিক মিস্ত্রি ননী গোপাল হাওলাদার ও দেবাশিষ হাওলাদারের পিতা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD