বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নিথর কোন অভিমানের দীর্ঘশ্বাস

নিথর কোন অভিমানের দীর্ঘশ্বাস

নাজমা বেগম নাজু।।

মেঘের মত রাত জাগা কুয়াশার মত
সূর্যাস্তের রং মাখা দিন শেষের মত
দুর বাঁশির অস্পষ্ট সুরের মত এই শহর
এই লোকালয় এই খর রোদ ফেলে
যেতে হবে ভাবতেই বুনো কবুতরের মত
বিষন্ন দুপুরের পাখি একসাথে ডেকে ওঠে।
উড়ে যাওয়া পাখির পালকে
অন্জলী ভরাই একা,
তোমাদের কলতানে রেখে যাব মায়ানীল নিঃশ্বাসের অবশেষ -,
অযত্নে অবেলায় যদি পড়ে থাকে অবহেলায়
তবুও থাকুক ধুলোকণায়,
কখনো কোন একদিন বাতাসের গন্ধে মিশে
কানে কানে বলে দেবে ঝরা পাতাদের
গুমড়ে ওঠা উচ্চারণের মত
নিথর কোন অভিমানের দীর্ঘশ্বাস।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD