শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১০১

নোয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১০১

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীতে ঈদুল ফিতর পরবর্তী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০১ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২জনের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জন।

সোমবার (৩১ মে) সকালে এই তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে ১০১ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে সদর ও বেগমগঞ্জ উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে।

ডা. মাসুম বলেন, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৬১জন, সুবর্ণচরে একজন, বেগমগঞ্জে ১২ জন, সোনাইমুড়ীতে চারজন, চাটখিলে সাতজন, সেনবাগে ছয়জন, কোম্পানীগঞ্জে নয়জন ও কবিরহাটে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ৫৩৬ জন।

তিনি আরও জানান, মোট আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩১জন ও আইসোলেশনে আছেন ১২ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD