শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে গাছের সাথে ধাক্কা খেয়ে প্রাণ গেল মোটর সাইকেল চালকের

নোয়াখালীতে গাছের সাথে ধাক্কা খেয়ে প্রাণ গেল মোটর সাইকেল চালকের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বেপরোয়া গতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে।

নিহত আব্দুল মান্নান (৪০) উপজেলার ১নং হরণী ইউনিয়নের কাজরে টেক গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। আহত মো. আফছার (৪৫) একই ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।

বুধবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের জাহাজ মারা টু নলচিরা সড়কের মুলা মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,আব্দুল মান্নান ও আফছার মার্কেনন্টাইল নামে একটি মালবাহী জাহাজে কাজ করে। জাহাজটি হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করলে তারা দুইজন মোটর সাইকেল যোগে জাহাজের জন্য বাজার করতে স্থানীয় ওছখালী বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। যাত্রা পথে মোটর সাইকেলটি মুলা মার্কেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে চালকসহ অপর মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD