শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে প্রত্যন্ত অঞ্চলের করোনা রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার উদ্যোগ

নোয়াখালীতে প্রত্যন্ত অঞ্চলের করোনা রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার উদ্যোগ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে করোনায় শ্বাসকষ্ট জনিত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যেগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক সমূহে অক্সিজেন সিলিন্ডার ও হাসপাতাল বেড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থা জায়কার অর্থায়নে করোনা রোগীদের জন্য এ সেবা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, উপজেলা পরিষদের মাধ্যমে পাওয়া ৬ হাজার লিটারের ১৫টি এবং ১৪শ লিটারের ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৬টি হাসপাতাল বেড ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক সমূহে স্থাপন করা হবে। এর ফলে এখন থেকে প্রত্যন্ত অঞ্চলে করোনায় শ্বাসকস্ট জনিত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সুবিধা নিশ্চিত করা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD