শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত-১

নোয়াখালীতে বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত-১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বজ্রপাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ব্যক্তি আহত হয়।

মৃত জিয়াউল হক (৩০) পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার অমর নগর গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত শহীদ (৩৫) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মইশাই গ্রামে দর্জি বাড়ির সুজনের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মইশাই গ্রামে এ ঘটনা ঘটে।

ডুমুরুয়া ইউনিয়ন পরিষ চেয়ারম্যান শওকত হোসেন কানন জানায়, কয়েক মাস আগে থেকে জিয়াউল হক শ্বশুর বাড়িতে আছেন। কিছু দিনের মধ্যে তার প্রবাসে যাওয়ার কথা ছিল। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলের দিকে জিয়াউল হক শ্বশুর বাড়ির একটি পরিবারের রাজমিস্ত্রীর যোগালি হিসেবে কাজ করছিলেন। কাজ থেকে বিকেল পৌনে ৫টার দিকে তিনি মাঠ থেকে গরু আনতে যান। ওই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তখন রাজমিস্ত্রী শহীদ জিয়াউল হককে গিয়ে স্পর্শ করলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে আত্মীয়স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বিষয়টি আমি শুনেছি। তবে বিষয়টি কেউ থানাকে অবহিত করেননি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD