শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী সদরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালী সদরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দত্তেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ১টার হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারটি দোকান পুড়ে যায়।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ম্যান হাসান মিয়া অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD