শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী হাতিয়াতে ট্রলার ডুবি,নিহত ১

নোয়াখালী হাতিয়াতে ট্রলার ডুবি,নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবে এক মাঝির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৯ আগষ্ট) দুপুরের দিকে ডুবে যাওয়া ট্রলার থেকে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ সদস্যরা। নিহত হেজু (১৮) উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মো. বেচুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ১৩জন মাঝি মল্লা নিয়ে মাছ ধরার ট্রলারটি ঠেঙ্গাচরের পশ্চিম পার্শ্বে সাগরে মাছ ধরতে গিয়ে রাত ১টার দিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ১২ জন মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা গেলেও হেজু নিখোঁজ ছিল। বহস্পতিবার দুপুুুরে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে হেজু’র লাশ উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD