বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আমির হোসেন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ

ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের সেওতা-খাগড়খানা খালে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন খাগড়াখানা গ্রামের শহিদ খানের শিশু কন্যা রজিফা (৭) ও খুলনা থেকে নানুবাড়ি বেড়াতে আসা সোহেল হাওলাদারের ছেলে আল আমীন (৬)।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নাচনমহল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালের ধারে খেলতে গিয়ে সেওতা-খাগড়খানা খালে তাঁরা দুজন নিখোঁজ হয়।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সার্ভিসের ডুবরি দল ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ৬ টার দিকে তা‌দের মৃত‌দেহ উদ্ধার করেন।

বরিশাল ফায়ার সার্ভিসের ডুবরি দলের টিম লিডার মোঃ হুমায়ুন কবির জানান, নলছিটি ফায়ার সার্ভিস ও ৯৯৯ এর ফোন পেয়ে এসে শিশু দুটিকে উদ্ধার করতে পেরেছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD