শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

পাললিক সময়

গাজী আবু হানিফ

সময় এখন চরম ব্যথিত কালো আভায় নিবু নিবু
মানুষেরা চেতনা হারিয়ে বসে আছে, গুণছে প্রহর;
কালপ্রাচীর ভেঙে ফুঁসে উঠেছে দজ্জাল জীবগুলো
এখন আসমান হতে বয়ে আসে অশনি বিপদ নহর।

আমরা ঠিক শতাব্দীর পাঠ চুকছি ইতিহাস পড়ছি
আদিম যুগের।ধর্ম ও বিজ্ঞানের করছি অনুসন্ধান ;
এভাবে পৃথিবী জুড়ে কোন কালে মানুষ রয়নি থেমে
থামেনি মেলা খেলা গাড়িঘোড়া। গুণেনি অবসান।

আমরা এ যুগে এ ‘করোনা ভাইরাসে’কতো কতো হয়ে গেছি লাশ।মৃত্যুর মিছিল আসছে দুয়ারে দুয়ারে-
দেশে দেশে আজ চলছে মাস মাস ব্যাপি লকডাউন
আমরা ভেসে চলেছি পাললিক সময় জোয়ারে।

এখন অহর্নিশ জুড়ে বুকে জ্বলে ছাই ছাঁপা বিম্ভাসু
ভুবছি ভাসছি হতাশার গভীর সমুদ্রের বুকে-
তবু আশা আর আলোর প্রত্যাশায় সমুজ্জ্বল বিশ্বাস
ভরে বসে আছি, মৃন্ময় জাগতিক আশান্বিত চোখে।

১০ মার্চ ২০২১

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD