নাফিসা খান।।
বিদেহী মন লাল পলাশের বনে হেঁটে যায় তোর পুরুষগন্ধের হাত ধরে,
অর্ধ স্ফীত স্বপ্নে মাঝবয়সী নদী ব্যকুল হয়ে
আষাঢ়ে আগুনে ভিজছে….
দে মাঝি পাল তুলে দে,আজ খুলে দে অরণ্যের বাঁধন…
জোয়ার এসেছে…..
ওপারের গড়ল অন্ধকার হেতালের বন পেরিয়ে মেতেছে অশ্বমেধে….
যা কিছু সওগাত জমা আছে মিশে গেছে বৃষ্টির গজলে
ভোজ চড়েছে জাহ্নবী অলিন্দে ,
দে মাঝি পাল তুলে দে,আজ খুলে দে ধরার বাঁধন…..
বৃষ্টি এসেছে……..
ভাসে কুহুতান মনোহারি মহীরূহে,ছুঁয়ে যায় অপলক তরঙ্গ স্থিত দুই পারাবারে…
স্তব্ধ অরণ্য পুরুষ মৃৎ বর্ণের মায়াজালে,এ কোন সুর
বাজছে বাতাসের গায়ে গায়ে…….
দে মাঝি পাল তুলে দে,আজ খুলে দে মনের বাঁধন
বসন্ত এসেছে…..
দে মাঝি পাল তুলে দে, আজ খুলে দে সকল বাঁধন
জোয়ার এসেছে…….
Leave a Reply