-তাহমিনা শিল্পী
হেমন্তের ঘ্রাণ হৃদয় ছুঁঁয়ে গেলেই
গৃহস্থের অন্দরমহলে প্রবেশের জন্য প্রস্তুত হই,
দুয়ার আটকে দাঁড়ায় চাষী।
স্পষ্ট জানিয়ে দেয়-
এখন গোলাঘরে ক্ষুধা অবারিত।
এতিহ্যের মুখে পাংশুটে হাসি,
গোয়ালে ভেংচি কাটে দীর্ঘদিনের অনাহারী গরু।
অদূরে দাঁড়িয়ে পিতৃসত্বা,
গলা ছেড়ে, হাঁক দিয়ে ডেকে বলে,
যা হারিয়েছি তা সুখের নয়।
ওরে, তোরা কে কে আছিস……
শীঘ্রই লাঙল নিয়ে ক্ষেতে চল
ধানে,ফসলে ভরে তুলবো মাঠ।
সবাইকে দিলাম নবান্নের আমন্ত্রণ….
আপনারা গায়ে ফিরে আসুন।
সকলে মিলে পিঠেপুলির গন্ধে মাতাল;
জোনাক জ্বলা,পুঁথিপড়া একটি রাত কাটাবো জম্পেশ।
Leave a Reply