শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
প্রতিশোধের প্রগার আইসোলেশন

প্রতিশোধের প্রগার আইসোলেশন

-রোকেয়া ইসলাম

সবুজ বার্তা পেয়ে সমুদ্রের হয়েছে
ডলফিন, কাঁকড়া বা কচ্ছপেরা
গোলাপী, লাল আর কালো আবরণে
যে যার আবীর বেছে নিয়েছে।

দল বেঁধে আসা যাওয়ার সৈকতে
বংশধর বিছিয়ে দেয় নিপুন দক্ষতায়
নির্বিঘ্ন ভূমিতে আনন্দ উল্লাসে
ভয়হীন চোখ নতুন পৃথিবীর চিত্রাঙ্কন
চিরায়ত নৈঋতে।

ঝাউয়ের শাখায় শাখায় ধ্রুপদী নৃত্য
প্রাচীন বৃক্ষেরাও আজ সঙ্গ সঙ্গীতে মত্ত
নবীনেরাও মাথা তোলে ঐক্যতানে
দুষনের নদীগুলো ভুলে গেছে-
নগর, নাগরিক ধর্তব্য।

পুরোনো ব্যথা আর অপমানের প্রগাঢ় কান্নায়
আকাশে আজ নেই অবরুদ্ধ কালো নেকাব
অভিমান ভুলে প্রিয় নীল চোখ দেখে
আজ অনুপস্থিত শুনশান দঙ্গল-
অনুপস্থিত জাগতিক অন্যায়।

পূর্ণ তেজে সূর্য মোহনীয় পূর্ণিমা
সমুদ্র তার সবটুকু সম্ভার নিয়ে আমাদের ছিল
নদী আর বৃক্ষেরা দেবী অন্নপূর্ণা
মেঘ আর রোদের সাথে সূর্য চন্দ্রের মিতালি
আকাশ ছিল আমাদের প্রেম,
আকাশের গায়ে নীল জামা।

রোদ যৌবন আর বৃষ্টিই ভরসা
তবে সপ্তর্ষি মন্ডলের যুদ্ধাস্ত্র তাক কেন?
অণুজীব ফিরে যাও
পরম প্রিয় গ্রহের রন্ধ্রে রন্ধ্রে শ্লোগান-
এই নয় শেষ, বেঁচে থাকার হাপিত্যেশ…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD