বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
প্রত্যক্ষ করেছি

প্রত্যক্ষ করেছি

চন্দ্রদীপা সেনশর্মা

মধ্যনিশীথে বিচ্ছুরিত ফসফরাস
চোখের উত্তল অবতল জমিতে দপ করে ওঠে।
যেসব পাপপুণ্যের সন্ধিত রাস্তা পেরিয়ে আসা গেল
তার ভিতরে কেই একজন
চেনা হয়তো বা অচেনা
তাকে বাধা দেওয়ার সামান্য শক্তি কবেই রসাতলে

রস অতলে নামতে নামতে জমে ওঠে পা
শেষবয়সে তা মগজের নির্দেশকে আদৌ
গ্রাহ্য করে না

দপ করে জ্বলে ওঠা ফসফরাস নিভৃতি চায়
শিকারের
প্রতিরাতে কোরা মাংসের গন্ধ টানে তাকে

সে বুঝতে অপারগ হাঁটু থেমে গেলে থেমে যায় সব
মধ্যনিশীথ উশখুশ করে চাদরের প্রান্তে জমাট
অন্ধকারে…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD