শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

প্রহেলিকা

শ্রীলেখা চ্যাটার্জী

(সনেট ৩০মাত্রা)
তুমি খুঁজে চলো সাগরের শেষ ,শ্রান্ত স্রোতের ঠিকানা !
অপলক চোখে চেয়ে চেয়ে !
তুমি ছুঁয়ে চলো হৃদয়ের তল চিত্ত কম্পিত পরশে !
নিজেকে বিলিয়ে পাও বিত্ত |
বেদনা অধীর মথিত মানসে করুণা ঝর্ণা বরষে |
নয়নে বিস্ময় ,মুগ্ধ চিত্ত |
প্রেমিকের মত জেগে থাক রাত, সঞ্চয় করো বেদনা |
নির্ঝর যেভাবে নামে বেয়ে |

তুমি ভেসে চলো নিজের জগতে অখণ্ড দুর্লভ বিশ্বে !
বিভাজ্য মন্থিত করো পান !
নিজে কাঁদো আর সকলে কাঁদাও অসহ যাতনা বিদ্ধ !
ভাঙনকে ভাঙো আরো আরো |
অখণ্ডে খণ্ডনে খণ্ডিত আপনি , সমর সজ্জায় ঋদ্ধ !
দীর্ণ আর্তনাদ ঐ সংহারো |
বসুধার বুক ভেঙে চিরে নাও মেলাও আপন হিস্যে !
সৃজনীকে করো খান খান |

অহমের মাঝে লুকিয়ে রেখেছো প্রেমের পরাগ দানী !
তবুও সন্ধান করো সুধা !
মহাবিশ্ব মাঝে তোলপাড় করো ঐ বিস্মাপনের দুর্গ !
সৌপ্তিক রোহিত ছলনাতে |
তবু ও নির্বাক নির্বিচারে অন্ত্য ছুটে চলে অপহৃতে স্বর্গ !
মুক্তিপণে রাঙা পারণাতে |
তবু খুঁজে চলো অনন্ত আহ্বান স্মরি বরাভয় পাণি |
জাগাও একাঙ্গে রণ ক্ষুধা |

তুমি ছুটে চলো অবন্ধ মরুর অঙ্গের অঙ্গন বাহী !
অলিক বন্ধনে আত্মাহুতি !
তুমি সমর্পণে মাতাল দরিয়া প্রলয়কে অবগাহী !
অনাদি অনীহা সে আহুতি ||

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD