বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ফ্ল্যাটবাড়ি ব্যালকনি রূপকথা

ফ্ল্যাটবাড়ি ব্যালকনি রূপকথা

রাজদীপ পুরী

সূর্য ওঠে, এক টুকরো রোদ চৌকভাবে ঘিরে ফেল আমাদের পাঁচ বাই সাতের ব্যালকনি।
উল্টো দিকে তখন ছায়া— কাপড় মেলছ তুমি,
কাপড়ের গায়ে যত্ন করে এঁটে দিচ্ছ ক্লিপ…

এভাবেই ছোট ছোট দৃশ্য রচিত হয় মুখোমুখি দুটি ফ্ল্যাটবাড়িতে—
সেইসব দৃশ্যের ভেতর হঠাৎই উড়াল দেয় তোমার গোলাপি রুমাল…
তুমিও ডাইভ মারো ব্যালকনি থেকে, পলকে পিঠে ফুরফুরে ডানা!

ডানা ঝাপটাতে ঝাপটাতে তুমি ও তোমার গোলাপি রুমাল
গ্লো-সাইনবোর্ডের ওপর দিয়ে ভেসে যাও স্কাইলাইটের দিকে—
স্কাইলাইট জুড়ে তখন আলো আঁধারি, সন্ধ্যে নামছে সেন্টপলের শহরে,
ব্যাকফুটে একাকী দিশেহারা বেকুব যুবা… প্যাডেল ঘোরাতে ঘোরাতে
চলে যায় দৃশ্য থেকে দৃশ্যান্তরে…

যাবতীয় অপ্রাপ্তি, ক্রোধ, ক্ষোভ জলন্ত মোমাবাতির মতো
গলে যায় এই সময় আর শব্দরক্তগঙ্গা হয়ে ভাসিয়ে দেয়
আমাদের কবিতাপাড়া

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD