শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বঙ্গবন্ধু, তোমার জন্য

বঙ্গবন্ধু, তোমার জন্য

রূপমঞ্জরি আর্যা

টুঙ্গিপাড়ার ছেলে তুমি
রাষ্ট্র স্বাধীন নেতা
তোমার জন্যই বাঙালি আজ
স্বাধীন, দৃঢ়চেতা।

হাঁটি, হাঁটি পা পা করে
শতবর্ষে তুমি
তোমার জন্যই আমরা পেলাম
স্বাধীন জন্মভূমি।

তোমার মতো নেতা কি আর
পরাধীন দেশ পাবে?
তোমার মতো থাকলে নেতা
সেই দেশ স্বাধীন হবে।

জন্মে ছিলে গোপালগঞ্জের
টুঙ্গিপাড়া গ্রামে
মানুষ, পাখি, নদী, তরু
ডাকতো ‘খোকা’ নামে।

শৈশব থেকেই মনটা তোমার
দুলতো মুক্তির গানে
মাঠ থেকে রাজপথে এলে
রাষ্ট্রনীতির টানে।

বাংলাদেশ তাই তোমায় নিয়ে
সারাজীবন ধন্য
লিখলাম আমি কবিতাটি
তাইতো তোমার জন্য ।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD