সাবেরা আতিক।।
আমার অনেক বন্ধু আছে
থাকে তারা দেশ বিদেশের বিভিন্ন জায়গায়
তাদের সাথে দেখা হলো
৯১ সারা বাংলায়।
এরপরে ঘুরে এলাম
Club 1991 তে
সেখানকার বন্ধুত্ব আমায়
বারে বারে টানে।
৯১ খুলনা বিভাগ সেখানে
আমার বাড়ি
সেখানকার কিছু বন্ধুর সাথে আমার
হলো আড়ি।
প্রিয় বন্ধুরা ছিলো আমার
৯১ সাদা মনে
সেখানে মনটা আমার
বারে বারে টানে।
ঘুরতে গেলাম মনের সুখে
ফ্রেন্ডেস ক্লাব ৯১ পাড়ায়
সেখানকার বন্ধুত্ব আমায়
ডাকে ইশারায়।
বন্ধুত্বের হয়না কোন ভেদাভেদ,
তোরা সবাই করিস কেন
এত মতবিভেদ?
এছাড়া আরও অনেক গ্রুপ আছে
সেখানে আমার অনেক প্রিয়
বন্ধুরা আছে।
আরো যারা বন্ধু আছে
আমার সহপাঠী
তোদের জন্য বুনছি বসে
ছোট্ট খেজুর পাটি।
প্রিয় বন্ধু তোরা আমার
সবাই কত ভালো
যে যেখানেই আছি মোরা
সবাই থাকিস ভালো।।
Leave a Reply