চিরশ্রী দেবনাথ।।
চারদিকে শুধু ক্ষয় দেখি
দেখি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে মানুষ
গাছেরা দেখছে, ঘাসেরা দেখছে
ডালপালা মেলে গাছ হাত পেতে নিচ্ছে মানুষের
শরীর
ফুল হয়ে ফুটছে তারা, রুগ্ন বসন্তসৈনিক
কথা নেই, সুর নেই, আলোহীন অঙ্কুরিত ফিসফিস
সমাগত দিনে কি সব পথ দ্রবীভূত
একাকী কোন মানুষের মতো একখানা ছায়া
ফিরে দেখে না
সামনে অনুচ্চারিত, মৃদু পৃথিবী
ভালোলাগা জমা দিতে দিতে চলে যাচ্ছে
সে বুঝি, পৃথিবীর শেষ মানুষ
Leave a Reply